এক মাসের মধ্যে হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির

by Fatih Work

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এ রায় কার্যকর করার জন্য আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি রায় ঘোষণার পর এই দাবি জানান। সেইসাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীদের রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দনও জানান।

বিজ্ঞাপন
banner

নাহিদ ইসলাম বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ রায়। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে এনসিপি স্বাগত জানাচ্ছে, তবে রায় কার্যকর না হলে তারা সন্তুষ্ট হবেন না। রায় কার্যকর হলে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের শান্তি আসবে।

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এটি বিশ্বব্যাপী একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নাহিদ ইসলামের মতে, এই ঐতিহাসিক রায়ের পেছনে সব রাজনৈতিক দল, আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে। তবে আওয়ামী লীগের বিচারও দলগতভাবে নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দলের বিচারিক ফয়সালা দেশের মাটিতে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222