দেশে ফিরেছেন আলী রীয়াজ

by Fatih Work

জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিয়মিত ফ্লাইটে তিনি বাংলাদেশে পৌঁছান।

বুধবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমকে তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে তার বিশ্ববিদ্যালয়ের ছুটি-সংক্রান্ত কিছু কাজ সম্পন্ন করতে হয়েছে এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছেন। সফরকালেই ১৩ নভেম্বর তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

পেশাগত কাজে গত ২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান অধ্যাপক আলী রীয়াজ। সেখানে ১৩ নভেম্বর ইউনিভার্সিটি অব টেক্সাসে বাংলাদেশের মূল সংবিধান ও পরবর্তী সংশোধনীগুলো কীভাবে জাতি ও জাতীয়তার সংজ্ঞা পরিবর্তনে ভূমিকা রেখে সমাজে বিভেদ তৈরি করেছে— এ বিষয়ে একটি সেমিনারে বক্তৃতা করেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যার মেয়াদ শেষ হয়েছে ৩১ অক্টোবর। দায়িত্বকালীন সময়ে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে। পরে ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নের বিভিন্ন প্রস্তাব সরকারকে জমা দেয়। এর ভিত্তিতে ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে সরকার।

এছাড়া একই দিনে অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222