গাজীপুর মেলায় সিগারেটের বাড়তি দাম নিয়ে ঝগড়া অতপর হামলা ও ভাংচুর

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় এক ক্রেতাকে মারধরের ভিত্তিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়িতে মেলার অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন।

বিজ্ঞাপন
banner

গতকাল শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, মেলার ভেতরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি হয়। সিগারেটের বাড়তি মূল্য দিতে না চাওয়ায় এক ক্রেতার সঙ্গে দোকানদার ও মেলা কর্তৃপক্ষের লোকজনের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ওই ক্রেতাকে মারধর করা হয়। পরে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা মেলায় হামলা চালায়। এ সময় মেলার দোকান, লটারির প্যান্ডেল, অফিসসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। তখন হুড়োহুড়ি করে মেলা থেকে বের হতে গিয়ে অন্তত ২০ জন আহত হন।

পরে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222