ভূমিকম্পে ঘোড়াশাল রেলসেতুর ২ ও ৩ নাম্বার পিলারে ফাটল

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বৃটিশ আমলের ঢাকা-চট্টগ্রাম রেলসেতুর দুই ও তিন নাম্বার পিলারে ফাটল দেখা দিয়েছে। গত শুক্র ও শনিবার (২১ ও ২২ নভেম্বর ২০২৫) নরসিংদী অঞ্চলে অনুভূত কয়েক দফা ভূমিকম্পের প্রভাবে এই ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ট্রেনযাত্রীরা।

বিজ্ঞাপন
banner

স্থানীয়রা বলছেন, “পুরাতন রেলসেতুটি দিয়ে প্রতিদিন বহু যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। ফাটল দেখা দেওয়ায় যেকোনো দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে।” দ্রুত মেরামত কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী জানান, “খবর পেয়ে ঘোড়াশালের পুরাতন রেলসেতু পরিদর্শন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষও সেতুটি পরীক্ষা করেছেন। দুই ও তিন নম্বর পিলারে ফাটলের অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

জিনারদী রেলওয়ে স্টেশন মাস্টার বরকত হোসেন বলেন, “ঘোড়াশাল পুরাতন রেলসেতুর পিলারে ফাটল ধরার খবর পেয়েই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে সেতুটি পরিদর্শন করেছেন এবং পরবর্তী নির্দেশনা দেবেন।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222