রাজধানীতে প্রতিদিনই সড়কে নেমে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষকে। রাজনৈতিক–সামাজিক বিভিন্ন কর্মসূচির কারণে অনেক সময় স্থবির হয়ে পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো। তাই দিনের শুরুতেই শহরে কোন জায়গায় কী কর্মসূচি রয়েছে তা জেনে নিলে ভোগান্তি কিছুটা কমতে পারে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার কয়েকটি স্থানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সরকারি কর্মসূচি রয়েছে। নিচে উল্লেখ করা হলো আজকের মূল কর্মসূচিগুলো—
বিএনপির কর্মসূচি
ভাসানী মিলনায়তনে আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের আগমন বাড়লে আশপাশের সড়কে চাপ তৈরি হতে পারে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি
হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (SCMFP)-এর Lesson Learned and Impact Dissemination Workshop। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানকে কেন্দ্র করে শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় যান চলাচলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
জামায়াতের কর্মসূচি
রূপসী প্রো অ্যাকটিভ ভিলেজ রোডে সন্ধ্যা সাড়ে ৭টায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিকে ঘিরে এলাকায় অতিরিক্ত ভিড় ও আংশিক যানজটের আশঙ্কা রয়েছে।
রাজধানীজুড়ে এসব কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচলে চাপ বাড়তে পারে। তাই যাত্রাপথ নির্ধারণের আগে পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
টিএইচএ/
