ধর্ষণের দায়ে ইরানে ১ ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড

by amirulislamluqman20@gmail.com

ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে ২ নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত ১ ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাসতাম শহরে এ দণ্ড কার্যকর হয় বলে দেশটির বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট বিস্তারিত পর্যালোচনার পর পূর্বের রায় বহাল রাখায় প্রকাশ্যেই ফাঁসি দেওয়া হয়। প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরির বরাত দিয়ে জানানো হয়, দণ্ড সুপ্রিম কোর্টের বিশদ পর্যালোচনার পর নিশ্চিত এবং বাস্তবায়িত হয়েছে।

প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, দোষী ব্যক্তি প্রতারণার মাধ্যমে ২ নারীকে তার নিয়ন্ত্রণে এনে জোরপূর্বক ধর্ষণ করেন এবং পরে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের মুখ বন্ধ রাখেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222