মহেশপুরে মানবপাচার প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

by Fatih Work

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে মানবপাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী বা পুরুষের জন্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

বুধবার ২৬ নভেম্বর সকাল ১১ ঘটিকায় মহেশপুর উপজেলা কার্যালয় হলরুমে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রোগ্রাম ম্যানেজার মাসুদ পারভেজের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেল নিবার্হী অফিসার খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পরিবার পরিকল্পানা কর্মকর্তা আনিচুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, ওসি তদন্ত সাজ্জাদুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের ক্যাচ ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন, রুপান্তরের আল মামুন, মাসুদ বিল্লা প্রমুখ। বক্তারা মানবপাচার প্রতিরোধ বিষয় নিয়ে বিস্তর আলোচনা করে এবং যারা মানবপাচারের স্বীকার হয়েছেন তাদের নানা প্রকার প্রশিক্ষনের আওতায় এনে নতুন ভাবে সমাজের মধ্যে বাঁচার আশ্বাস দেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222