নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মশাল মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। মিছিলে দলের পক্ষ থেকে ঘোষিত সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর মনোনয়ন পরিবর্তনের দাবী জানানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিপুরা বাজার সড়কে এসে শেষ হয়। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর মনোনয়ন পরিবর্তনের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। ‘আশরাফের মনোনয়ন বাতিল চাই, করতে হবে,’ রায়পুরার মনোনয়ন বাতিল চাই, করতে হবে’, ‘ধানের শীষের মনোনয়ন বাতিল চাই, করতে হবে’, ‘শহীদ জিয়ার বিএনপিতে ফ্যাসিস্টের দোসরের ঠাঁই নাই, ঠাঁই নাই’, সহ বিভিন্ন স্লোগানে পুরো ইউনিয়ন যেন সরব হয়ে উঠে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা কৃষকদলের ১নং যুগ্ম আহবায়ক আবদুর সাত্তার, হাইরমারা ইউনিয়ন যুবদল নেতা মোবারক হোসেন, উপজেলা কৃষকদলের নির্বাহী সদস্য মাসুদ রানা বাবুল, ইউনিয়ন যুবদল নেতা নাছির মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “বিগত ১৬ বছর যারা দলের দুঃসময়ে রাজপথকে সরব রেখেছেন, শিকার হয়েছেন মামলা হামলা ও হুলিয়ার দলের সেই সকল ত্যাগী নেতাদের দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে না করেছেন আওয়ামী লীগের দোসর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে। অথচ এই আশরাফ বকুলকে কখনোই দলের সংকটময় মুহূর্তে রাজপথে দেখা মেলিনি। তিনি সে সময় থেকেছেন দেশের বাইরে নয় তো অন্তরালে। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের সাথে হাত রেখে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা ভোগ করেছেন।” বক্তারা বলেন, “আজ যারা এই মশাল মিছিলে যোগ দিয়েছেন তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। সবাই তাদের মনের মধ্যে যে পুঞ্জিভুত ঘৃণা জমা ছিলো, সেই ঘৃণারই বর্হিরপ্রকাশ।
সম্প্রতি এক মোটরসাইকেল শোভাযাত্রা করে। এতে ঈর্ষান্বিত হয়ে ইঞ্জিনিয়ার আশরাফ বকুল শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীদেরকে গুন্ডা পান্ডা বলে আখ্যায়িত করেন। ইঞ্জিনিয়ার আশরাফ বকুল কখনো কর্মীবান্ধব নেতা ছিলেন না। একজন কর্মীবান্ধব নেতা কর্মীদের সম্পর্কে এমন কথা বলতে পারে না। আমরা রায়পুরার বিএনপি নেতাকর্মীরা এই আসনে একজন কর্মীবান্ধব নেতাকে ধানের শীষের কান্ডারী হিসেবে দেখতে চাই। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের কাছে আমাদের আবেদন নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীর মনোয়ন পুনঃবিবেচনা করে বিগত দিনে দলের হয়ে কাজ করেছেন, সেই সকল ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মধ্যে থেকে রফিকুল আমিন রুহেল একজন সৎ, যোগ্য ও কর্মীবান্ধন নেতা। তার মতো যোগ্য ও কর্মীবান্ধব নেতাই হতে পারে বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের কান্ডারী।”
এমএআর/
