দামেস্কে ইসরায়েলি হামলায় ১৩ সিরিয় নিহত, আহত ইসরায়েলি ৬ সেনা

by amirulislamluqman20@gmail.com

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত বেইত জিন শহরে শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থলভিত্তিক গোলাবর্ষণ চালিয়েছে। এতে কমপক্ষে ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক হেলিকপ্টার ও আর্টিলারি জাবাল আল-শেখ পর্বতমালার পাদদেশে থাকা বেইত জিন এলাকাকে লক্ষ্য করে হামলা চালায়। এর আগে এলাকাবাসী ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী শহরে প্রবেশ করে ৩ যুবককে আটক করে নিয়ে যায় এবং পরে শহরের প্রান্তে বাট আল-ওয়ারদা টিলায় অবস্থান নেয়।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি হামলার পর বেইত জিনের অনেক বাসিন্দা নিরাপত্তার কারণে নিকটবর্তী গ্রামগুলোতে পালিয়ে যেতে শুরু করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে জানায়, ব্রিগেড ৫৫—যা ২১০তম ডিভিশনের অধীনে কাজ করে—গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বেইত জিনে অভিযান চালায়। তাদের দাবি, আটককৃত ব্যক্তিরা ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল।

ইসরায়েলের মতে, অভিযানের সময় সেনাদের ওপর গুলি চালানো হয়। তারা পাল্টা গুলি চালায় এবং বিমান সহায়তাও নেয়। এতে দুই অফিসার ও একজন সৈনিক গুরুতর আহত হন, আর তিনজন সামান্য আহত হন। সেনাবাহিনী জানায়, সব চাহিদাভুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজন সশস্ত্র মিলিশিয়া নিহত হয়েছে।”

এদিকে, চলতি ২০২৫ সালে ইসরায়েল সিরিয়ায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে, বিশেষ করে দামেস্কের উপকণ্ঠ ও দক্ষিণাঞ্চলে। ইসরায়েলের দাবি, এসব হামলা ‘ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি রোধ’ ও সীমান্তবর্তী দরুজ সম্প্রদায়কে সুরক্ষা দিতে পরিচালিত।

অন্যদিকে সিরীয় সরকার বলছে, এসব আক্রমণ ইসরায়েলি আগ্রাসন এবং এসব হামলায় সিরীয় সেনারাও নিহত হয়েছে। সিরিয়ার অভিযোগ, ইসরায়েল দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করে বারবার হামলা চালাচ্ছে, আর ইসরায়েল বলছে তারা কেবল সেসব সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করছে যাদের তারা শত্রু মনে করে।

সূত্র: আল আরাবিয়া।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222