২৪ ঘন্টার মধ্যে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই নারায়নগঞ্জ

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ভিকটিম তাকবির আহমেদ (২২) গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ আটি ওয়াপদা কলোনীর পরিত্যক্ত ভবনের একটি কক্ষে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় ভিকটিমের পিতা মো. নুর মোহাম্মদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সিডিউলভুক্ত মামলা হওয়ায়, পিবিআই নারায়ণগঞ্জ জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। এসআই নি. মো. রিয়াজ উদ্দিন মামলাটি তদন্ত করছেন।

বিজ্ঞাপন
banner

পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা জড়িত সন্দেহে আসামী মো. হারুন (৩৪) কে নারায়ণগেঞ্জের সোনারগাঁও থানার লাঙ্গলবন্দ এলাকা থেকে গত বৃহস্পতিবারে (২৭ নভেম্বর) গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে, ঘটনার সাথে জড়িত অপর আসামী মো. রফিকুল (৩৮) সিদ্ধিরগঞ্জ থানার ওয়াপদা কলোনী মোড় হতে গ্রেফতার করা হয়।

আসামিদের দেওয়া তথ্য মতে, “ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আসামী মো. রফিকুল (৩৮) এর বসত বাড়ির সিলিং থেকে উদ্ধার হয়।” গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আসামীদ্বয় ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌ. কা. বি. এর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

জানা যায় যে, “মাদক সেবনরত অবস্থায় মোবাইলে অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আসামিদ্বয় ভিকটিম তাকবির আহমেদকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।” হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত চলমান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222