ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র কুরআন আগুনে পোড়ানোর ঘটনায় যুবক গ্রেপ্তার, এলাকায় উত্তেজনা

by hsnalmahmud@gmail.com

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বাড়িখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় ঢুকে পবিত্র কুরআনে আগুন দিয়ে পুড়িয়ে ও লাথি মারেন বাড়িখলা গ্রামের মৃত এনামুল হক খোকন মেম্বারের ছেলে বায়জিদ।

শুক্রবার বিকেলে উপজেলার বাড়িখলা মাদ্রাসায় ঢুকে কোরআন শরিফে আগুন লাগিয়ে পুড়ানোর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বিজ্ঞাপন
banner

পরে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনায় জড়িত থাকায় ওই যুবককে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা বলেন, বায়জিদ সুস্থজ্ঞানে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সে নাস্তিক্যবাদীতে বিশ্বাসী। আমাদের পবিত্র কালামুল্লাহ শরিফ কোরাআনকে যে এইভাবে অবমাননা করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

এ সময় উত্তেজিত জনতা তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে আসামিকে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছ। গণপিটুনিতে আহত বায়জিদ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা যায়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222