ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের একটি বাস চাপায় শাহিদা আক্তার নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সূয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বিজ্ঞাপন
banner

নিহত কলেজছাত্রী শাহিদা আক্তার সূয়াদী গ্রামের সৌদি প্রবাসী শাহাদাৎ শেখের মেয়ে। তিনি ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, “নিহত সাহিদা পাঁচ বোনের মধ্য সবার বড়। সকালে তিনি কোচিংয়ে যেতে ভাঙ্গার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহিদা মারা যায়।” আরো জানা গেছে, “দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, “বাসের চাপায় পথচারী কলেজছাত্রী সাহিদা ঘটনাস্থলেই নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।”
তিনি আরো বলেন, “বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222