বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম গতকাল রবিবার নরসিংদী-৩ শিবপুর আসনে গণসংযোগ করেন। এসময় তিনি শিবপুরের পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর ও বরইতলা বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আনোয়ার মাহমুদ, উপজেলা সহ সভাপতি হাফেজ কারী সানাউল্লাহ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন পাঠান,বাইতুল মাল সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ নড়াইলী, যুব মজলিস নরসিংদী জেলার নির্বাহী সদস্য মাওলানা হাবিবুল্লাহ, যুব মজলিস শিবপুর উপজেলার প্রশিক্ষণ সম্পাদক মুফতি রহমাতুল্লাহ সহ প্রমুখ।
হাআমা/
