খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, চলছে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি

by Fatih Work

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। টানা ৫ দিন ধরে তিনি সিসিইউতেই আছেন। তবে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রোববার রাত থেকে ৮-১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান।

তিনি বলেন, ম্যাডামের অবস্থা হালকা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি। তবে প্রস্তুত রাখা হয়েছে। এই আইসিইউ সাধারণ আইসিইউর মতো নয়। এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে। তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি। সবাই দোয়া করবেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222