খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে পৌঁছেছেন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল  

by Fatih Work

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ২টা ৫০ মিনিটে বিশেষজ্ঞরা এভারকেয়ারে প্রবেশ করেন।

বিজ্ঞাপন
banner

ডা. এজে এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা কার্যক্রমে সার্বক্ষণিক খোঁজ-খবর রেখে নির্দেশনা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।

ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222