বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পালের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে ০৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ১ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (০১) ডিসেম্বর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা’র নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল মোবাইল কোর্ট পরিচালনা করেন। এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল জানান।
এমএআর/
