ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকায় বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মামলাটি গ্রহণ করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গত ৩০ নভেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলা করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ছুটিতে থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জুয়েল রানার আদালতে শুনানি হয়।
মামলার অভিযোগসূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সংগীত পরিবেশন করেন আবুল সরকার। সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যেখানে তিনি মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি পবিত্র কোরআনের সুরা নাসকে বিকৃত করে উপস্থাপন করেন।
এআইএল/
