মিয়ানমারে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট

by Nur Alam Khan

মাত্র পাঁচ দিনের ব্যবধানে সিলেটে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে । সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম শহর থেকে ৮১ কিলোমিটার পূর্বে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯ এবং গভীরতা ১০৬.৮ কিলোমিটার।

বিজ্ঞাপন
banner

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন জানান, উৎপত্তিস্থল দূরে হওয়ায় স্থানীয়ভাবে ভূকম্পন খুব কম অনুভূত হয়েছে। তাই অনেকেই টের পাননি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার ভোর ৬টায় ৩.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প সিলেট অঞ্চলে অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222