ফের কমলো স্বর্ণের দাম

by Nur Alam Khan

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সেই বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই মূল্য বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন
banner

গত কয়েক মাস ধরে সোনার বাজারে ওঠানামা চলমান। এর আগে ১৭ অক্টোবর সোনার দাম ভরিপ্রতি বেড়ে পৌঁছেছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222