৬৮ হাজার টন ডিজেল মালয়েশিয়া থেকে দুটি জাহাজ দেশে এসেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই সেগুলো চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছার কথা রয়েছে।
জানা গেছে, মালয়েশিয়া আসা এমটি লুসিয়া সোলিস নামে একটি জাহাজে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল এবং এমটি টর্ম দামিনি নামে অন্য জাহাজটিতে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল রয়েছে। চট্টগ্রাম বন্দরে আসার পর বুধবার জোয়ারের সময় বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে।
সূত্রে জানা গেছে, ডেনমার্কের পতাকাবাহী ট্যাংকার জাহাজ এমটি টর্ম দামিনি মালয়েশিয়ার জোহর বন্দর এবং ইন্দোনেশিয়ান পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে গত ৯ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড চায়না এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া আমদানিকৃত এসব ডিজেলগুলো সরবরাহ দিচ্ছে।
জাহাজ দুটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ রাত ১১টার মধ্যে বন্দরের আলফা অ্যাংকরে আসবে। জাহাজ দুটি থেকে কিছু ডিজেল লাইটারিং করার পর জেটিতে নেওয়া হবে।
হাআমা/
