রামপুরায় ২৮ হত্যা: রেদোয়ানুলসহ ট্রাইব্যুনালে ২ সেনা কর্মকর্তা

by Nur Alam Khan

রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

বিজ্ঞাপন
banner

এ মামলায় মোট চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে, ট্রাইব্যুনালের আশপাশ এলাকা আজও কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনীর একাধিক ইউনিট সেখানে টহল দিচ্ছে বলে জানা গেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222