ফের রাজপথে ৭ কলেজের শিক্ষার্থীরা

by Fatih Work

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন আটকে থাকায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আন্দোলনে নেমেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তারা শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে ভবনের পাশের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীদের এক দফা দাবি—দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।

বিজ্ঞাপন
banner

তাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি নেই। ফলে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রায় দেড় লাখেরও বেশি শিক্ষার্থী।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222