আওয়ামী দোসরদের যেসব দল নিয়ে গঠিত হল নতুন জোট

by Fatih Work

১৮টি দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামে আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক জোট। রাজধানীর গুলশানে সোমবার (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোটের আত্মপ্রকাশ ঘটে।

নতুন এই জোটের চেয়ারম্যান হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ, মুখপাত্র রুহুল আমিন হাওলাদার এবং প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আনোয়ার হোসেন মঞ্জু।

বিজ্ঞাপন
banner

জোটে থাকা অন্য দলগুলো হলো: জাতীয় পার্টি, জাতীয় পার্টি (জেপি), জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), মুসলিম লীগ, জাতীয় সংস্কার জোট, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক লীগ ও গণফ্রন্ট।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222