পাকুন্দিয়ায় তিন সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন সন্তানের জননী জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন মান্দারকান্দি গ্রামের আবু হানিফের মেয়ে এবং উপজেলার সালুয়াদী ভিটিপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন
banner

পাকুন্দিয়া থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনের স্বামী লিটন মিয়া ও তার ভাশুরের ছেলেকে আটক করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে স্বজন-পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কথা বলা এবং আলামত সংগ্রহের কাজ রাতজুড়ে চালানো হয়।

ঘটনার খবর পেয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেসমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোক-সন্তপ্ত পরিবেশের পাশাপাশি তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি-দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেমাবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222