155
দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগদান করেন।
আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে গত ২৭ নভেম্বর জানায় বিএনপি।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।
এআইএল/
