নাটোরে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারদের টাকার চেক প্রদান

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নাটোরে পাবনা ও নাটোর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারকে আর্থিক মঞ্জুরীর চেক প্রদান করেছে বিআরটিএ’র ট্রাস্ট্রি বোর্ড।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৮৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফ হোসেন, বিআরটিএ নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার ও নিরাপদ সড়ক চাই নাটোরের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222