মোহাম্মদপুরে আওয়ামী লীগের ২ নেতা আটক

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় ২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল বের হলে পুলিশ ধাওয়া দিয়ে ২ জনকে ব্যানারসহ আটক করে।

বিজ্ঞাপন
banner

আটক দুজন হলেন, নওশের আলম পরশ (২৭) ও মনির হোসেন (৫২)।

নওশের আলম পরশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে। বর্তমানে তিনি মিরপুরের কল্যাণপুর এলাকায় থাকেন। মনির হোসেনের বাড়ি একই জেলার রামগঞ্জ থানার কালচমা গ্রামে। তিনি মোহাম্মদপুর টাউন হল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে জাকির হোসেন রোডে বসবাস করেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222