জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শাইখুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমী ইন্তেকাল করেছেন

by Fatih Work

প্রায় চার দশক ধরে বুখারী শরিফের দরসে নিয়োজিত জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শাইখুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমী সোমবার (১৫ ডিসেম্বর ) সকাল ৮.২০ মিনিটে দীর্ঘ সাত বছর কিডনি রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তার ইন্তেকালে পরিবার, ছাত্র, ভক্ত ও অনুরাগী, এলাকাবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মাওলানা মাহবুবুল হক কাসেমীর জন্ম ১৯৬৪ সালে পিরোজপুর জেলার নলবুনিয়া গ্রামে। প্রাথমিক শিক্ষার পর তিনি দারুল উলুম বাদুরা, কাজুলিয়া মাদরাসা ও হাটহাজারী মাদরাসায় উর্দু, ফার্সী, মিশকাত, হেদায়া, কাফিয়া ও দাওরায়ে হাদিসসহ বিভিন্ন ইসলামি শিক্ষা সম্পন্ন করেন।

বিজ্ঞাপন
banner

দারুল উলুম দেওবন্দ, ভারত থেকে উচ্চতর শিক্ষা লাভের পর মাওলানা কাসেমী জামিয়া লতিফিয়া রাজস্থান, জামিয়া রহমাতুল্লাহ আমলাপাড়া, জামিয়া আশরাফুল বায়যাবী এবং ইসলামিয়া লালমাটিয়ায় দীর্ঘ শিক্ষকতা করেছেন। ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ কেল্লা শাহী মসজিদে খেতাবতের দায়িত্বও পালন করেন।

মাওলানা মাহবুবুল হক কাসেমী বিদেশেও ভ্রমণ করেছেন—সৌদি আরব, থাইল্যান্ড, ভারত ও পাকিস্তান। ইসলাহী তায়াল্লুকের মাধ্যমে তিনি দারুল উলুম দেওবন্দের মাশায়েখের কাছ থেকে বাইআত ও খেলাফত গ্রহণ করেন।

শাইখুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমীর ইন্তেকালে পরিবার, ছাত্র, ভক্ত-অনুরাগী ও উলামা-কেরাম আল্লাহ তাআলার নিকটে তাঁর আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চতর মাকাম কামনা করেছেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222