হাদির চিকিৎসার সব খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

by Fatih Work

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সন্ত্রাসীদের ভয়াবহ হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।

সোমবার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন
banner

উপদেষ্টা বলেন, হাদির জন্য যখন বলেছে বাইরে পাঠানো হবে তো, অর্থ মন্ত্রণালয়কে আমরা বলেছি যাই লাগে আমরা প্রস্তুত। হাদিকে এয়ার এম্বুলেন্সে নিতে হবে।

অর্থ উপদেষ্টা আরো বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক। এটি আরও স্থিতিশীল হবে। প্রস্তুতিমূলক কাজগুলো নির্বাচন কমিশন খুব ভালোভাবেই করেছে। এখন প্রয়োজন বাস্তবায়ন।

ড. সালেহউদ্দিন আরো বলেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার নির্বাচনি বাজেট বাড়বে। ইসি এখনও চহিদাপত্র পাঠায়নি। চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হবে, এক্ষেত্রে রিজার্ভেশন থাকবে না।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222