নতুন নক্ষত্র : ফয়জুল্লাহ আমান

by hsnalmahmud@gmail.com

নক্ষত্ররা আকাশকে আকাশ বানায়।
নক্ষত্রহীন রাতের আকাশ
পঁচা মাটির মতো—
নীরব, ভারী, মৃত।

কিছু মানুষ আছেন—
যাদের উপস্থিতি শব্দ তোলে না,
কিন্তু অনুপস্থিতি
একটি সম্পূর্ণ আকাশকে
শূন্য করে দেয়।

বিজ্ঞাপন
banner

ওসমান হাদী ছিলেন তেমনই—
তারাভরা আকাশের মতো।
জুলাই যদি আকাশ হয়,
হাদী সেই আকাশের
সবচেয়ে উজ্জ্বল তারা।

নক্ষত্র নিজে আকাশ নয়,
তবু নক্ষত্ররাই
আকাশকে সত্যিকারের আকাশ বানায়।
হাদীও ছিলেন ঠিক তেমন।

মাথায় গুলির ক্ষত বয়ে নেওয়া
ইনকিলাব মঞ্চের হাদী—
আমাদের নিজস্ব, অনাস্বাদিত
নতুন সংস্কৃতির আকাশে
এক উজ্জ্বল নতুন নক্ষত্র।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222