138
ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করেছে জুলাই ঐক্য।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টার সময় রামপুরা ব্রিজ এলাকা থেকে তারা ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করে।
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ফ্যাসিস্ট হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়ালীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা, জুলাই ঐক্য।
এআইএল/
