বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন ফ্যাসিস্ট শক্তির কুটিল ও পরিকল্পিত চক্রান্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জনগণের স্মৃতি ও রাষ্ট্রীয় পরিচয় থেকে মুছে ফেলতে পরিকল্পিতভাবে এই নাম পরিবর্তন করা হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল সর্বসম্মতভাবে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। ওই নাম মানুষের পাসপোর্টের সিল, আগমন-বহির্গমন ঘোষণায় প্রতিনিয়ত উচ্চারিত হতো। বিষয়টি শেখ হাসিনা সহ্য করতে পারেননি। ফলে একটি দুরভিসন্ধিমূলক রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করে বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে।
এআইএল/
