গাজা সিটির ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনি একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার

by amirulislamluqman20@gmail.com

গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স দল। উদ্ধারকৃত সবাই সালেম পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় সালেম পরিবারের ওই বাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে পরিবারের বহু সদস্য নিহত হন। সংস্থাটির ধারণা, ওই হামলায় পরিবার প্রায় ৬০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন
banner

উদ্ধারকৃত বাড়িটি সিভিল ডিফেন্সের চলমান সংগঠিত অভিযানের অন্যতম প্রথম স্থান। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিভিল ডিফেন্স জানিয়েছে, সীমিত সরঞ্জাম, যার মধ্যে একটি খননযন্ত্রও রয়েছে, ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজার অন্যান্য অংশে হামলা অব্যাহত রয়েছে বলে তারা অভিযোগ করেন।

সূত্র: টিআরটি গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222