আওয়ামী মন্ত্রী মির্জা আজমের খালাতো ভাই গ্রেপ্তার

by Fatih Work

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী মির্জা আজমের খালাতো ভাই খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জামালপুর শহরের ৫ রাস্তা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, খোরশেদ আলম মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য।

জামালপুর সদর থানার ওসি এস এম নূর মোহাম্মদ নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। খোরশেদ আলম সদর থানার হাজতে আছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222