হাদি হত্যার বিচারের দাবিতে বায়তুল মোকাররমে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

by Fatih Work

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে এই কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন
banner

‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি’ শিরোনামে বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সমাবেশের শুরুতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

একই সময় খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখাও জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম এলাকায় পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারাও হাদি হত্যার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে ইনকিলাব মঞ্চ সূত্রে জানানো হয়েছে, শরীফ ওসমান হাদির লাশ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে লাশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222