ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে সরানো হল ব্রিটিশ সেনা কর্মকর্তাদের ছবি

by Fatih Work

ভারত সরকারের উদ্যোগে ঔপনিবেশিক যুগের শেষ চিহ্ন মুছে ফেলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে রাষ্ট্রপতি ভবন থেকে ৯৬ ব্রিটিশ সেনা কর্মকর্তার ছবি সরিয়ে ফেলা হয়েছে। এসব ছবির জায়গায় এখন ভারতের যুদ্ধবীরদের ছবি স্থান পেয়েছে।

ব্রিটিশ সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, ভারত সরকার এই পদক্ষেপটিকে ‘গোলামী মানসিকতা থেকে মুক্তি’ হিসেবে অভিহিত করেছে।

বিজ্ঞাপন
banner

সরানো ছবিগুলোর মধ্যে ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট বেটেনের ব্যক্তিগত কর্মী, ক্যাপ্টেন পিটার বেকন এবং অন্যান্য উচ্চপদস্থ ব্রিটিশ সামরিক কর্মকর্তাদের ছবি অন্তর্ভুক্ত ছিল। এই পরিবর্তনটি ভারতীয় ঔপনিবেশিক ইতিহাস থেকে সম্পূর্ণ মুক্তির প্রতীক হিসেবে গণ্য হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এটি ভারতীয় জাতির আত্মমর্যাদা এবং স্বাধীনতার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছে। একে ঔপনিবেশিক শাসনের শেষ চিহ্ন মুছে ফেলার একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: টেলিগ্রাফ ও ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222