নেছারাবাদে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের দাবিতে ছাত্র-জনতার মশাল মিছিল

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের দাবিতে পিরোজপুরের নেছারাবাদে মশাল মিছিল ও পথসভা করেছে সাধারণ ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলা সড়ক থেকে একটি মশাল মিছিল বের হয়ে স্বরূপকাঠি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেছারাবাদ থানার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

পথসভায় বক্তারা বলেন, “শহীদ ওসমান হাদী একটি ফ্যাসিস্টমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আজ ছাত্র-জনতা নতুন বাংলাদেশের প্রত্যাশায় রাজপথে নেমেছে।” তারা অভিযোগ করেন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মদদ দিয়ে আসছে। বক্তারা আরো দাবি করেন, ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সঙ্গে জড়িত দোসররা বর্তমানে ভারতে অবস্থান করছে এবং শহীদ ওসমান হাদীর হত্যাকারীরাও সেখানে আশ্রয় নিয়েছে। এসব দোসর ও হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রাখার দাবি জানান তারা।

পথসভা থেকে ঘোষণা দেওয়া হয়, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222