আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. মাদরাসার খতমে কুরআন ও সুধী সম্মেলন অনুষ্ঠিত

by Nur Alam Khan

নিজস্ব সংবাদদাতা >>>
রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহী আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. মাদরাসার খতমে কুরআন, আজীবন দাতাসদস্য ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মাদরাসার প্রধান ক্যাম্পাসে এ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে হিফজ ও ইফতা বিভাগ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা মুরব্বি হাফেজ কারী মাওলানা সায়ীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন— জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইমাদুদ্দীন, জামিয়া ইবরাহিমিয়ার শাইখুল হাদিস মুফতি মামুনুর রশিদ এবং যশোর ও ঢাকা মাছনা মাদরাসার মুহতামিম মুফতি ইয়াহিয়া।
পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক শিক্ষাই একটি আদর্শ সমাজ গঠনের মূল চাবিকাঠি উল্লেখ করে আলোচনায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, তাকওয়া ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় আলেম সমাজকে আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।
মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান বলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. মাদরাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং এটি দ্বীনের খাদেম তৈরির একটি নির্ভরযোগ্য কেন্দ্র। এখান থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাদরাসাটিতে বর্তমানে নূরানী, নাজেরা, হিফজ, হিফজ শুনানি, কিতাবখানা, ইফতার নৈশ বিভাগ, ফরযে আইনসহ বিভিন্ন শাখা পরিচালিত হচ্ছে। পাশাপাশি আরবি শিক্ষার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে ইংরেজি, বাংলা ও অন্যান্য সাধারণ বিষয়েও পাঠদান করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, উম্মাহ ও মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222