জনগণ তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করবে: ইশরাক

by Abid

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন এবং কোটি মানুষের অংশগ্রহণে গণসংবর্ধনার মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগের নাজমা টাওয়ারে ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। জনগণ নিজের বুক পেতে দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি উল্লেখ করেন, কোটি মানুষের সমর্থনের সামনে এমন কোনো শক্তি নেই যা নেতার ক্ষতি করতে পারে।

নারীদের রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের মোট ভোটারের প্রায় ৫২ শতাংশ নারী। নারীরা ভোটে সক্রিয় হলে রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আসবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন।

নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং জনগণের রায়ের মাধ্যমেই সরকার গঠিত হবে। ভোট কারচুপি ঠেকাতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নারী ভোটকেন্দ্রে কেবল নারী পোলিং এজেন্ট নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে ওয়ারী থানা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এবং ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222