শুরু হচ্ছে আবাসন খাতের বড় ফেয়ার

by amirulislamluqman20@gmail.com

শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার-২০২৫।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) শুরু হয়ে এ ফেয়ার চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের ফেয়ারে মোট ২২০টি স্টল থাকছে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।

আগামী বুধবার সকাল ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ফেয়ারের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনী অধিবেশনের পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-২ এবং রিহ্যাব ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস।

এতে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল (সাবেক এমপি), ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়াম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্, রিহ্যাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান মিরাজ মোক্তাদির ও সুরুজ সরদার, রিহ্যাব পরিচালক মো. মোবারক হোসেন, ইঞ্জি. মো. মহসিন মিয়া, লায়ন দেওয়ান নাসিরুল হক, মো. কামরুল ইসলাম, মিঞা সেলিম রাজা পিন্টু, ড. হারুন অর রশিদ, মো. মোরশেদুল হাসান, মো. আইয়ুব আলী, শেখ কামালসহ রিহ্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222