বড়দিনে আতশবাজি-ফানুস-বেলুন উড়ানো নিষিদ্ধ করলো ডিএমপি

by amirulislamluqman20@gmail.com

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হবে। উক্ত অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

বড়দিন নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222