শুক্র-শনিবার কোথায় যাবেন, কী করবেন তারেক রহমান?

by Fatih Work

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি ৩০০ ফিট সড়কে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের খোঁজ নেবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। সেখান থেকে তিনি গুলশানের নিজ বাসভবনে যাবেন।

ঢাকায় ফেরার পরের দুই দিন—শুক্রবার ও শনিবার—তারেক রহমানের কর্মসূচি থাকবে ব্যস্ততায় ভরা। এই দুই দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন
banner

শুক্রবার জুমার নামাজ আদায়ের পর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

পরদিন শনিবার তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন ভবনে যাবেন। একই দিনে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে পঙ্গু হাসপাতালে ও  ইনকিলাব মঞ্চের প্রয়ত মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করারও কর্মসূচি রয়েছে তার।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222