90
একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব হিসাব স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়, প্রক্রিয়াটি সম্পন্ন হলে ৫টি ব্যাংকের গ্রাহকদের আমানত স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের হিসাবে স্থানান্তর হয়ে যাবে।
স্থানান্তর প্রক্রিয়া শেষ হওয়ার পর আমানতকারীরা তাদের পুরোনো চেক বই ব্যবহার করেই ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।
এআইএল/
