নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো প্রাইভেটকার, দোকানি নিহত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।নিহত ইব্রাহিম হোসেন শিশুতলা বাজারের চায়ের দোকানের মালিক রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুরের শিশুতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজের দিকে জীবননগর দামুরহুদা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার মহেশপুরের দিকে যাচ্ছিলো। শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে সামনের চাকা বাস্ট হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানটি ভেঙে পড়ে ঘটনাস্থলে ইব্রাহিম হোসেনসহ ৪ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ইব্রাহমিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে মারা যায় ইব্রাহীম। এ ঘটনায় রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কোটচাঁদপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222