বগুড়ায় ট্রেন চাপায় মা-ছেলের মৃত্যু, আহত ১

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

বগুড়ার সোনাতলায় ট্রেন চাপায় এক নারী ও তার আট বছর বয়সি ছেলের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।

বিজ্ঞাপন
banner

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রনি বেগম তার ছেলেকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে সোনাতলার দিকে আসছিলেন। সান্তাহার থেকে লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনটি যখন আসছিল তখন তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। তিনি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এসময় তাদের বাঁচাতে গিয়ে ওই ব্যক্তিও আহত হয়েছেন।

সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলে আত্মহত্যা করেছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222