চুরি করতে গিয়ে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ ছাত্রলীগ নেতার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে বেঁধে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল বাসার লিমন (২৪) নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত লিমন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি নয়নপুর গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে।

বিজ্ঞাপন
banner

গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরের দিন ২৬ ডিসেম্বর রামগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে ভুক্তভোগীর বাড়িতে চুরি করতে যান লিমন ও তার সহযোগীরা। এ সময় ভুক্তভোগীর মায়ের হাত, পা ও মুখ বেঁধে ফেলেন তারা। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন চলে এলে অভিযুক্ত পালিয়ে যান।

রামগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন চৌধুরী জানান, “গত শুক্রবার ভুক্তভোগীর পরিবার ধর্ষণ মামলা করেছে। তার মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। আসামি পলাতক রয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222