রাজশাহীর পুঠিয়ায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীর পুঠিয়ায় কৃষকলীগ নেতা হেলাল উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। হেলাল শিলমাড়িয়া ইউনিয়নের কানমাড়িয়া গ্রামের মেহের আলীর ছেলে এবং শিলমাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন
banner

রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, হেলাল উদ্দিন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার কাজে লিপ্ত থাকার পাশাপাশি নাশকতার চেষ্টা করছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222