নেত্রকোনার পূর্বধলায়ে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

দেশব্যাপী অপরাধীদের ধরার জন্য চলছে অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’। এ অভিযানেরই অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা থেকে আব্দুল মোতালেব (৪৮) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ।

বিজ্ঞাপন
banner

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব উপজেলার গাইলাড়া গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ও ৮ নং বিশকাকুনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ হাসান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পূর্বধলা থানার মামলা নং-০১,তারিখ ০১-১২-২০২৫. ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ তৎসহ পেনাল কোড আইনের ১৪৩/৩২৩/১১৪ এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্দেহে আসামি ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222