নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা ৪ জানুয়ারি

by amirulislamluqman20@gmail.com

নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আগামী ৪ জানুয়ারি সংবর্ধনা জানাবে দেশের শীর্ষ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সংবর্ধনার কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতির জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আগামী ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নং এজলাস কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রধান বিচারপতি সদয় সম্মতি জ্ঞাপন ও অনুমতি দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ওইদিনই এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৪)।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এ নিয়োগ শপথের তারিখ হতে কার্যকর হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222