শুক্রবার রাজধানীর যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

by hsnalmahmud@gmail.com

গ্যাস পাইপলাইন উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজের জন্য শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের মানিকদিয়া এলাকার প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। এ কারণে জরুরি ভিত্তিতে পুনর্বাসনকাজ করা প্রয়োজন। পুনর্বাসনকাজ সম্পন্ন করতে শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহে চাপ কম থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ। এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222